1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের মেয়েদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সাফ জয়ের প্রভাবে বছরের শুরুতে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল বাংলাদেশের। তবে সবশেষ উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে কোচ পিটার বাটলারের দল পিছিয়ে গেল এবার।

ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বিশাল এক লাফই দিয়েছিল। সাত ধাপ উন্নতি হয়েছিল দলের। তার কারণ ছিল টানা দ্বিতীয় সাফ জয়। ১৩৯ নম্বরে থেকে সাফ খেলতে গিয়েছিল দলটা। সে জয়ের পর ১৩২ নম্বরে উঠে আসে বাংলাদেশ।

সাফ চলাকালেই কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করে বসেছিলেন সাবিনারা। তা এড়িয়ে শেষমেশ শিরোপাও জেতেন তারা। তবে নতুন বছরে তাদের এ দূরত্ব আবারও সামনে চলে আসে। অনুশীলন বয়কট করেন ১৮ ফুটবলার।

ফলে তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুটি ফিফা প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে নতুন র‌্যাঙ্কিংয়ে। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনমন হয় দলের। একধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৩৩ নম্বরে।

এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দুইয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, তিনে আছে জার্মানি। ব্রাজিল এক ধাপ পিছিয়ে আছে ৮ নম্বরে। আর্জেন্টিনা আছে ৩৩ নম্বরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park