1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব হারাতে পারে যে ৫ দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

বড় কোনো ক্রীড়ার আসর মানেই বিশাল অঙ্কের বাজেট, জমজমাট আয়োজন এবং স্টেডিয়াম ও টিভি স্বত্ব থেকে আয়। আছে সংশ্লিষ্ট আরও কিছু অর্থনৈতিক বিষয়ও। এসব প্রতিযোগিতার আসর সরাসরি স্ক্রিনে দেখতে তুমুল আগ্রহ থাকে দর্শকদের। আর তা যদি হয় ফুটবল বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই! চলতি বছরের জুলাই-আগস্টে মাঠে গড়াচ্ছে নারীদের বিশ্বকাপ ফুটবল। বিশ্বব্যাপী এই আয়োজন উপভোগ করা যাবে টেলিভিশনে। তবে এক্ষেত্রে সম্প্রচারের সুযোগ হারাতে পারেন পাঁচটি দেশ।

মূলত বিশ্বকাপের ম্যাচগুলো টিভিতে সম্প্রচারের জন্য কয়েকটি দেশের পক্ষ থেকে ছোট অঙ্কের প্রস্তাব এসেছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। যে পাঁচটি দেশের পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে, সেগুলো হলো- যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স।

পোস্ট লিংক

জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় ফিফা প্রেসিডেন্ট বলেছেন, মেয়েদের ফুটবলের দরপতনের এই প্রচেষ্টাকে কোনোভাবেই মেনে নেবেন না তারা।

ইনফান্তিনো বলেন, ‌‘পরিষ্কার করে বলতে চাই, ফিফা নারী বিশ্বকাপের ম্যাচগুলো কম মূল্যে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনী বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। এজন্য যদি প্রস্তাবগুলো এরকম অন্যায্য হতে থাকে, তাহলে আমরা ইউরোপের ওই ‘বিগ ফাইভ’ দেশগুলোতে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করতে বাধ্য হব।’

সম্প্রচার স্বত্ব এত কম প্রস্তাব করার পেছনে সময়ের পার্থক্যকে একটি বড় কারণ মনে করা হচ্ছে। ইউরোপীয় টিভির ‘প্রাইম টাইমে’ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে না। তবে এটি কোনো অজুহাত হতে পারে বলে মনে করেন না ফিফা প্রেসিডেন্ট। ‘হয়তো… ইউরোপে প্রাইম টাইমে খেলাগুলো হচ্ছে না। তারপরও তো সকাল ৯টা বা ১০টায় শুরু হবে ম্যাচগুলো। কাজেই যথেষ্ঠ উপযুক্ত সময় এটি।’

জানা গেছে, মেয়েদের বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ১০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে। সেখানে ছেলেদের বিশ্বকাপের জন্য ফিফা পেয়ে থাকে ১০ কোটি থেকে ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আসন্ন মেয়েদের বিশ্বকাপ শুরু আগামী ২০ জুলাই থেকে।

গত ২০১৯ মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। সেখানে সব প্ল্যাটফর্ম মিলিয়ে মোট ১১০ কোটির বেশি দর্শক টুর্নামেন্টটির ম্যাচগুলো দেখেছেন বলে ফিফার অডিটে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park