আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ সাত দফা দাবিতে গণমিছিল কর্মসূচী স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে বাম দলগুলো। শনিবার (১৫ মার্চ) নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে ১১টি বামদল। শিশু আছিয়া, মুনিয়া, আফসানা ও তনুসহ সকল হত্যা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তাদের।
এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ সাত দফা দাবি জানান বাম দলের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ করলেও পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচী বাতিল করেন তারা।
এদিকে, তাদের গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী হয় শাহবাগের ইনকিলাব মঞ্চ। পথে তাদের আটকে দেয় পুলিশ। পরে শাহবাগে এসে জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ২৫ এপ্রিল বিকেল তিনটায় আবারো শাহবাগে সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
Leave a Reply