1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সৌদি প্রো লিগে টিকে থাকলো সিআর৭ এর আল নাসর

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত

আল খলুদকে হারিয়ে সৌদি প্রো লিগে শিরোপা রেসে টিকে থাকলো আল নাসর। ৩-১ এ জয় পায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

লিগ শিরোপার প্রত্যাশায় আল ইত্তিহাদ ও আল হিলালের সাথে লড়াই করতে হচ্ছে আল নাসরকে। পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে প্রতিটা ম্যাচেই জয় গুরুত্বপুর্ণ দলটির জন্য। আল খলুদের বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন সি আর সেভেন। জন দুরানের শট আল খলুদ গোলরক্ষক প্রতিহত করেও জাল রক্ষা করতে পারেননি। ফিরতি বলে দারুন প্লেসিংয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি ক্যারিয়ারে ৯২৮ নম্বর গোল। দারুন ফর্মে থাকা এই পর্তুগীজ তারকা এগিয়ে যাচ্ছেন এক হাজার গোলের মাইল ফলকের দিকে।

লিড নিয়ে প্রতিপক্ষের সীমানায় আক্রমণের ধার বাড়ায় আল নাসর। ২৬ মিনিটে সাদিও মানে লিড ডাবল করেন। এরপর জন দুরানও নাম লেখান স্কোরশিটে। ব্যাকফুটে চলে যায় আল খলুদ। বিরতির পর ডিফেন্সের ভুলে আত্মঘাতী গোল খায় আল নাসর। জ্যাকসন মুলেকার শট ডিফেন্ডার আলি লাজামির পায়ে লেগে জড়ায় জালে। ব্যবধান হয় ৩-১। এই জয় আল নাসরকে শিরোপার দৌড়ে রাখলেও তারা আছে তৃতীয় স্থানে। ২৫ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে দশ পয়েন্ট পিছনে আল নাসর। ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park