1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মেসিকে ফেরাতে যে পরিকল্পনা করছে বার্সেলোনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বার্সেলোনায় ফিরতে পারেন লিওনেল মেসি। আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের জন্য বার্সা তাকে দলে ফেরানোর পরিকল্পনা করছে।

২০২১ সালের গ্রীষ্মে দুই দশকেরও বেশি সময় ক্যাম্প ন্যুতে কাটানোর পর আর্থিক সমস্যার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। এরপর তিনি পিএসজিতে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

তবে এবার প্রথমবারের মতো শোনা যাচ্ছে, বার্সেলোনায় তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার প্রতিবেদনে বলা হয়েছে, কাতালান ক্লাবটি ‘ধীরে ধীরে’ একটি চুক্তির পরিকল্পনা করছে, যেখানে থাকবে ‘অনেক শর্ত’।

বার্সেলোনা ২০২৬ সালের গ্রীষ্মকেই উপযুক্ত সময় হিসেবে চিহ্নিত করেছে, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পরপরই। তখন মেসির বয়স হবে ৩৯ বছর।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যাওয়ার আগে মেসি নিজেও বার্সেলোনায় ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ক্লাবের আর্থিক পরিস্থিতি জটিল থাকায় সেটি সম্ভব হয়নি। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি শুনেছিলাম যে বার্সাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা বেতন কমাতে হবে, যা আমি চাইনি।’

বার্সার আর্থিক অবস্থা এখনো খুব একটা ভালো নয়। কয়েক মাস আগেও দলবদলের জন্য স্প্যানিশ সরকারের কাছে বিশেষ অনুরোধ করেছিল ক্লাবটি।

এদিকে মেসির বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে থাকছে। তবে ক্লাবের সহ-মালিক জর্জ মাস আত্মবিশ্বাসী যে মেসি তাদের সঙ্গেই থাকবেন। তিনি বলেন, ‘২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়াম উদ্বোধনের সময় এবং ২০২৬ সালের এমএলএস মৌসুম শুরুর সময়ে আমি লিও মেসিকে আমাদের ১০ নম্বর জার্সিতে দেখতে চাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park