1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানের বিশাল হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিউজিল্যান্ডের

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর হাসান নওয়াজের দুর্দান্ত এক সেঞ্চুরিতে তৃতীয় ম্যাচে সিরিজে ফিরেছিল পাকিস্তান। দেশটির ক্রিকেট অনুরাগীরা স্বপ্ন দেখছিলেন, হয়ত চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের গল্প লিখে সিরিজ জিতবে পাকিস্তান। কিন্তু সে আশায় গুঁড়েবালি!

আজ (রোববার) মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১১৫ রানের বিশাল জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ২২০ রানের পাহাড়সম স্কোর গড়ে কিউইরা। জবাব দিতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ব্যাটাররা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক কায়দায় খেলেছেন। দুই ওপেনারই ব্যাট করেছেনব দুইশর ওপর স্ট্রাইকরেটে। এর মধ্যে ২২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৪ রান করেছেন টিম সেইফার্ট। আর দলীয় সর্বোচ্চ ৫০ রান এসেছে অন্য ওপেনার ফিন অ্যালেনের ব্যাটে। তার ২০ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার।

শেষদিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ২৬ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস দুইশ ছাড়ায় নিউজিল্যান্ডের স্কোর।

পাকিস্তানি বোলারদের হতশ্রী দিনে ২৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন পেসার হারিস রউফ।

২২১ রান তাড়া করতে নামা পাকিস্তানের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত বেদনার। ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল দুইজন–আবদুল সামাদ এবং ইরফান খান। এর মধ্যে মিডল অর্ডার ব্যাটার সামাদের ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৪৪ রান। ২৪ রান এসেছে ইরফানের ব্যাটে।

দুই কিউই পেসার জ্যাকব ডাফি এবং জাকারি ফুকসের আগুনে বোলিংয়ে খাবি খেয়েছে পাকিস্তান। ডাফি স্রেফ ২০ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। ২৫ রানে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন ফুকস।

আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সিরিজের ফল নিশ্চিত হয়ে যাওয়ায় সে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park