1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

অল্প সময়ে ক্রিকেটে দারুণ উন্নতি করেছে আফগানিস্তান ক্রিকেট দল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে খেলে দলটি। আফগানদের এই উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইপিএল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন আফগানিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আইপিএলে বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে পারফরর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ অবদান রাখছেন আফগান তারকারা।

এমনটি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেছেন, আইপিএল আফগানিস্তানের উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রশিদ খান, মোহাম্মদ নবি, নূর আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই এবং ফজলহক ফারুকির মতো ক্রিকেটাররা আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছে; তাদের এই পারফরম্যান্সের প্রভাব জাতীয় দলেও পরছে।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। এরপর মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকে আইপিএলে খেলার সুযোগ হারায় পাকিস্তানি ক্রিকেটাররা।

সংবাদ সংস্থা আইএএনএস এর সঙ্গে কথা বলতে গিয়ে রশিদ লতিফ বলেছেন, ‘অবশ্যই, আমরা আইপিএল খেলাটা মিস করি, যদি আমরা আইপিএল খেলতে পারতাম তাহলে আমাদের খেলার ধরণ এবং ব্যবসা আরও বাড়ত। আমাদের খেলোয়াড়রা খেললে, কিছু সম্প্রচারকারী সংস্থা অবশ্যই পাকিস্তানে আইপিএলের সম্প্রচার করত।’

পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেছেন, ‘নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আইপিএলে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। প্যাট কামিন্স, জোফরা আর্চার ও কাগিসো রাবাদারা আইপিএল খেলে বিশ্বের সেরা বোলার হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park