1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়ে, মনে করেন শান্ত

  • আপডেট সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পঠিত

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও শক্তির বিচারে বাংলাদেশের থেকে অপেক্ষাকৃত দূর্বল দল জিম্বাবুয়ে। তবে প্রতিপক্ষকে এমনটা ভাবতে নারাজ নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের চোখে, সব প্রতিপক্ষ সমান।

দল হিসেবে শক্তিশালি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়েকেও মনে করেন শান্ত।

মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলনের ফাঁকে বাঁহাতি ওপেনার বলেছেন, ‘কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা… প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে। প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ নিয়ে শান্ত বলেছেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এ সিরিজেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তা থাকবে না।

একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’

জিম্বাবুয়েকে সমীহ করলেও প্রতিপক্ষকে হারিয়েই টেস্টে উন্নতি করার কথাও জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘যদি গত বছরের টেস্ট ক্রিকেট দেখেন, আগের চেয়ে আমাদের উন্নতি হয়েছে। যতটুকু মনে পড়ে, ৪ (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম।

এ বছর আরো ৬টা টেস্ট আছে, গত বছরের চেয়ে আমরা কিভাবে ভালো ফল করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। তাহলেই আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park