1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পঠিত

রিতু মনি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অসাধারন ব্যাটিং দৃঢ়তায় নারী বিশ্বকাপ বাছাইয়ে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। দুই উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এটি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় টাইগ্রেসদের। লাহোরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান তোলে আইরিশরা। জবাবে ৮ উইকেটে ২৪০ রান করে জ্যোতির দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রাথমিক ধাক্কা সামলে অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টারের ব্যাটিংয়ে স্কোর এগিয়ে যায় তাদের। হান্টার ৩৩, ওরলা প্রেন্ডারগাস্ট ৪১ করেন। লরা ডিলেনি’র ব্যাট থেকে আসে ৬৩ রান। ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আইরিশরা। রাবেয়া খান ৩টি, ফাহিমা খাতুন নেন ২টি উইকেট।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারায় বাংলাদেশ। আইরিশদের হারালে পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে টাইগ্রেসরা। কিন্তু দ্বিতীয় জয়ের লক্ষ্যে ২৩৬ রানের টার্গেটে শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। মাত্র ২ রানে হারায় দুই ওপেনারকে। শারমিন আক্তারকে নিয়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৪ করে ফেরেন। অধিনায়ক জ্যোতি খেলেন ৫১ রানের ইনিংস। ৯৪ রানে ৫ উইকেট হারালে পরাজয় চোখ রাঙ্গাতে থাকে বাংলাদেশকে।

দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন রিতু মনি। তার লড়াকু ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। ফাহিমা ২৮ ও জান্নাতুল ফেরদৌস ১৯ করেন। শেষ পর্যন্ত নাহিদাকে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রিতু। খেলেন ৬৭ রানের হার না মানা ইনিংস। ১৮তে নটআউট থাকেন নাহিদা। ৮ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park