1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের বিপক্ষে টস জিতে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং করছে জিম্বাবুয়ে

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে টস জিতে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত সফরকারী দলের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৫ রান।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি সিলেটে ৩ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। তাই সিরিজ বাঁচাতে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের। তবে প্রথম দিনের শুরুতে টস ভাগ্যটা সঙ্গে পাননি টাইগার অধিনায়ক। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আর্ভাইন সেই ভাগ্য সঙ্গে নিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

ওপেনিং জুটিতে ৪১ রান যোগ হওয়ার পর দিনের একাদশ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। ২১ রান করে ফেরেন ব্রায়ান বেনেট। নিক ওয়েল্চ এসে যোগ দেন বেন কারানের সঙ্গে। ঘুরে দাঁড়ানোর অভিযানে স্বাগতিকরা প্রথম টেস্টের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে।

পিএসএল খেলতে যাওয়ায় স্কোয়াডে নেই পেসার নাহিদ রানা। আর বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। তানজিম হাসানের সঙ্গে সুযোগ পাওয়া অন্য দুই ক্রিকেটার ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও অফ স্পিনার সাইম হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park