1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইপিএলের সর্বকালের সেরা একাদশে নেই রোহিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফল অধিনায়ক রোহিত শর্মা।তার অধিনায়কত্বে ৫ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, তিনি আইপিএলের ৬টি শিরোপা জয়ের অন্যতম নায়ক।

অধিনায়ক হিসেবে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল রোহিত। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক তিনি। অথচ আইপিএলের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি তার।

আইপিএলের দীর্ঘ ১৮ মৌসুমে ব্যক্তিগত পারফর্ম্যান্সের দিক থেকে সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা শন পোলক ও অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় সাবেক দুই তারকা নিজেদের দেখা আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নেন। তাদের সেই একাদশে জায়গা হয়নি রোহিত শর্মার।

ব্যাটিং অর্ডার অনুযায়ী শন পোলক ও গিলক্রিস্ট যে সেরা একাদশ বেছে নিয়েছেন। তাতে ওপেনার হিসেবে নাম রয়েছে ক্রিস গেইল ও বিরাট কোহলির।

গেইল ছাড়া সেরা একাদশে চার বিদেশির কোটায় গিলক্রিস্টরা রেখেছেন এবি ডি’ভিলিয়র্স, স্পিনার অল-রাউন্ডার সুনীল নারিন ও পেসার লসিথ মালিঙ্গাকে। আইপিএল সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে।

পোলক-গিল ক্রিস্টের আইপিএলের সর্বকালের সেরা একাদশে যারা আছেন-

১. ক্রিস গেইল- ১৪২ ম্যাচে ৪৯৬৫ রান। ৬টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৪৮.৯৬।

২. বিরাট কোহলি- ২৬৩ ম্যাচে ৮৫০৯ রান। ৮টি সেঞ্চুরি ও ৬২টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩২.৬০।

৩. সুরেশ রায়না- ২০৫ ম্যাচে ৫৫২৮ রান। ১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩৩.৭৬।

৪. এবি ডি’ভিলিয়র্স- ১৮৪ ম্যাচে ৫১৬২ রান। ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৫১.৬৮।

৫. সূর্যকুমার যাদব- ১৬১ ম্যাচে ৪০৬৯ রান। ২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৪৮.০৭।

৬. মহেন্দ্র সিং ধোনি- ২৭৫ ম্যাচে ৫৪০৬ রান। ২৪টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩৭.৮৪। ১৫৬টি ক্যাচ ও ৪৬টি স্টাম্প।

৭. রবীন্দ্র জাদেজা- ২৫১ ম্যাচে ৩২১৯ রান। ৫টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৩০.৩২। বল হাতে ১৬৭টি উইকেট।

৮. সুনীল নারিন- ১৮৭ ম্যাচে ১৭২৩ রান। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক-রেট ১৬৬.৩১। বল হাতে ১৯০টি উইকেট।

৯. জসপ্রীত বুমরাহ- ১৪০ ম্যাচে ১৭৬টি উইকেট। ইকনমি রেট- ৭.২১। ইনিংসে পাঁচ উইকেট ২ বার এবং ইনিংসে চার উইকেট ৩ বার।

১০. লাসিথ মালিঙ্গা- ১২২ ম্যাচে ১৭০টি উইকেট। ইকনমি রেট- ৭.১৪। ইনিংসে পাঁচ উইকেট ১ বার এবং ইনিংসে চার উইকেট ৬ বার।

১১. যুজবেন্দ্র চাহাল- ১৭১ ম্যাচে ২১৯টি উইকেট। ইকনমি রেট- ৭.৯৫। ইনিংসে পাঁচ উইকেট ১ বার এবং ইনিংসে চার উইকেট ৮ বার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park