1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে জাদেজা, বোলিংয়ে বুমরাহ

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাপ্তাহিক সর্বশেষ র‌্যাংকিংয়ের হালনাগাদে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। আর বোলারদের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ এক ধাপ এগিয়ে দ্বিতীয় পজিশনে উঠে এসেছেন। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে এই উন্নতি হয়েছে মিরাজের। তিনি দুই ম্যাচের সিরিজে সেঞ্চুরিসহ ১১৬ রান করার পাশাপাশি ১৫ উইকেট শিকার করে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা রবিন্দ জাদেজার থেকে মাত্র ৭৩ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন মিরাজ। আগামী কয়েকটা টেস্টে মিরাজ যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে আইসিসির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওঠার নজির গড়তে পারবেন। এই তালিকায় বর্তমানে তৃতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিরার মার্কো জেনসেন।

আইসিসি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের জো রুট। আর বোলারদের মধ্যে সবার ওপরে ভারতীয় তারাকা পেস বোলার জসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার জো রুট টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছেন। জিম্বাবুয়ের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান শন উইলিয়ামস এবং বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামও চট্টগ্রামে ভালো পারফরম্যান্সের পর র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন।

টেস্ট বোলারদের তালিকায় মিরাজ দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন। টেস্টের বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী মাসের টেস্ট সিরিজে নিজের জায়গা আরও মজবুত করে নেওয়ার সুযোগ থাকছে জসপ্রীত বুমরাহর কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park