1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সন্ধ্যার মধ্যেই ৭ জেলায় ঝড় ও ১৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, সতর্কতা জারি

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত

মাসের শেষ দিনেও গরমের দাপটে স্বচরিত্র বজায় রেখেছে বৈশাখ। সারাদেশে প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় দেশের ১৬ জেলায় বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার দেশের ১৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বা এর চেয়ে বেশি গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল পৌনে ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই অবস্থায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পরামর্শগুলো হলো-
১) বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২) জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩) সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪) নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
৫) গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬) কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭) বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮) জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯) বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০) শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park