1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যে সমীকরণে আটকে আছে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ভাগ্য

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

আফগানিস্তানকে হারিয়ে খাদের কিনারা থেকে ট্র্যাকে ফিরেছে বাংলাদেশ। আফগানদের ৮৯ রানে হারিয়ে আনুষ্ঠানিকভাবে না হলেও কাগজ কলমের হিসেবে ইতোমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নিজেদের সুপার ফোরে খেলার শঙ্কা কাটিয়ে এখন টাইগাররা আশঙ্কা জাগিয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের শেষ চারে খেলায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দলের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে কে যাচ্ছে সুপার ফোরে।

পয়েন্টের মারপ্যাঁচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলের একইসঙ্গে শেষ চারে যাওয়ার কোনো উপায়ই নেই। একদলকে নিশ্চিতভাবে বাদ পড়তে হবে গ্রুপ পর্ব থেকেই। কিভাবে সেটিই বলছি।

শেষ চার নিশ্চিতের মিশনটা শ্রীলঙ্কার জন্য বেশ সহজ। জয় পেলেই শেষ চারে বাংলাদেশের সঙ্গী হবে শ্রীলঙ্কা।

তবে লঙ্কানরা হারলেও পয়েন্টের মারপ্যাঁচে তাদের সামনে সম্ভাবনা থাকবে সুপার ফোরে খেলার।

বর্তমানে শ্রীলঙ্কার রান রেট ০.৯৫১ আর বাংলাদেশের রান রেট ০.৩৭৩। অপরদিকে টেবিলের তলানিতে থাকা আফগানদের -১.৭৮০।

এখন বাংলাদেশকে যদি আফগানিস্তান এশিয়া কাপ থেকে ছিটকে দিতে চায় তাহলে রান রেট ঋণাত্মক থেকে টেনে নিয়ে আসতে হবে ০.৩৭৪ এ, যা কিনা একেবারেই অসম্ভব একটি বিষয়। তাই এখন আফগানিস্তানের সামনে লক্ষ্য লঙ্কানদের ছেটে ফেলে এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করা।

দাসুন শানাকাদের বড় ব্যবধানে হারাতে পারলেই শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে আফগানিস্তান। আগে ব্যাটিং করে আফগানদের অবশ্যই ২৭৫ বা তার বেশি রান করতে হবে। জিততে হবে ৭০ রানের ব্যবধানে।

আর যদি পরে ব্যাটিং করে তাহলে আফগানদের ম্যাচটি বের করে আনতে হবে ৩৬ ওভারের ভেতর। তবেই তাদের পক্ষে সম্ভব হবে লঙ্কানদের ছিটকে দিয়ে সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হওয়ার।

এখন শেষ হাসিটা হাসবে কারা সেটিই এখন দেখার বিষয়। এটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park