1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নগর ভবনে কর্মবিরতি, ইশরাক হোসেনের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীরা। তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবন ও নগর ভবনের বাইরে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শনিবার (২৪ মে) কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এদিকে, আজ-কালের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। তা না হলে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, মেয়রের পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিলো বুধবার (২১ মে)। কিন্তু, আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এসময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন। রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসাও রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। দু’পক্ষের শুনানী শেষে আদালত আজ (বৃহস্পতিবার) উক্ত রিটটি খারিজ করেন। এ খবরের পর আনন্দ মিছিল করেন তার কর্মী-সমর্থকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park