1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হামজাদের ক্যাম্পের জন্য লিগের সূচি পরিবর্তন

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

দেশের ফুটবলে এখন নতুন দিনের গান বাজছে। বিশেষ করে একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে আবার ফুটবলে চোখ ফিরছে দেশের ক্রীড়ামোদীদের। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়ছে।

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে জাতীয় দলের। এজন্য দ্রুত ক্যাম্প শুরু করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বাফুফের আগের পরিকল্পনা ছিল ৩১ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করা। লিগের চার ম্যাচ এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে এসেছে। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুই দিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিসের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে৷

ইতোমধ্যেই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত সূচি ক্লাবগুলোকে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park