1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পদ হারানোর পর ফারুকের দেশত্যাগ নিয়ে যা জানা গেল

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড উত্তাল সময়ই পার করছে। গেল বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিলের ফলে পদ হারান তিনি। বিসিবির গঠনতন্ত্র মেনেই এভাবে পদ হারালেন ফারুক।

এরপর তার দেশ ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে সাবেক এই অধিনায়কের। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিষয়টি সত্য নয়। ফারুক আহমেদ এখনও দেশেই আছেন।

সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক দেখা দেয়। এনএসসি এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে বিষয়টি আরও সামনে নিয়ে আসেন।

৮ পরিচালকের চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের কোটার ৫ পরিচালকের পদের একটি থেকে ফারুককে সরিয়ে দেয়। আর সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলরশিপ প্রদান করে। গঠনতন্ত্র মেনে এখন তিনি বিসিবি পরিচালক হয়ে সভাপতি নির্বাচিত হতে পারবেন বুলবুল।

আজ শুক্রবার বিকালে বোর্ড সভা ডাকা হয়েছে সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমের সভাপতিত্বে। সেখানে প্রথমে পরিচালক ও এরপর আমিনুলকে বোর্ড সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

এর আগে গেল বছরের আগস্টে সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ তাদের পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেয় কাউন্সিলর পদ থেকে। তাদের জায়গায় ফাহিম ও ফারুককে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। সে পথ ধরেই ফারুক সভাপতি হন। তবে তার বছর পূর্তির আগে সে একই পথ ধরে সরে যেতে হলো তাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park