1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিসিবির নতুন সিদ্ধান্ত, ওয়ানডে অধিনায়ক মিরাজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলংকা সফর দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন এই অলরাউন্ডার। মিরাজের অধিনায়কত্বে এরআগে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেও; চার ওয়ানডেতে সব কটিতেই হেরেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম তিন ফরম্যাটে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত টেস্টে, মিরাজ ওয়ানডতে এবং লিটন দাস টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে নেতৃত্ব দিবেন।

এর আগে মুমিনুল হক টেস্টে, তামিম ইকবাল ওয়ানডেতে এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভারপ্রাপ্ত হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ণ্স ট্রফিতে নাজমুল শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মিরাজ।

এক বছরের জন্য মিরাজকে দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে সফলতম অলরাউন্ডার মিরাজ। টেস্টে দুই নম্বরে থাকলেও ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে চার নম্বরে আছেন মিরাজ।

বিসিবির পাঠানো প্রেস রিলিজে বলা হয়েছে- ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি—তাকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। তার টেম্পারামেন্ট ও ম্যাচিউরিটি বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নিবে এটাই আশা করছে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park