1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

গলের গরম ও ঘূর্ণি মাটিতে টেস্ট সিরিজের সূচনায় ব্যাট হাতে দারুণ সূচনা করলো বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান তুলে নিয়েছে সফরকারীরা। টেস্টের প্রথম দিন শেষে ম্যাচ সম্পূর্ণই বাংলাদেশের দখলে, আর সেই কৃতিত্ব মূলত শান্ত-মুশফিক জুটির।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ছিলো হতাশাজনক। মাত্র ৫ রানে আউট হয়ে ফেরেন ওপেনার এনামুল হক। পরে শাদমান ইসলাম (১৪) এবং মমিনুল হক (২৯) দ্রুত বিদায় নিলে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এই অবস্থায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম দৃঢ়তায় এগিয়ে নেন দলকে। চতুর্থ উইকেটে তারা গড়েন ৪৪৩ বলে ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি, যার মধ্য দিয়ে ম্যাচের চালচিত্রই পাল্টে দেন দুজন।

চা বিরতির সময় শান্ত ৭০ রানে এবং মুশফিক ৬৬ রানে অপরাজিত ছিলেন। দুজনই দেখেশুনে, ধৈর্য ধরে ব্যাট করেছেন এবং লঙ্কান স্পিনারদের চোখে চোখ রেখে খেলেছেন। মাঠে নামার সময় যেভাবে ব্যাটিং সহায়ক পিচের পূর্বাভাস দেওয়া হয়েছিলো, সেটিই প্রমাণিত হচ্ছে।

স্পিন আক্রমণের বড় ভরসা প্রাবাথ জয়সুরিয়া ও থারিন্দু রাথনায়েকা অনেক চেষ্টা করেও নিয়মিত উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছেন। পুরো দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কা কোনও উইকেট পায়নি। এই সেশনে একমাত্র মেইডেন ওভারটি আসে থারিন্দুর হাত থেকে।

দিনশেষে শান্তর সংগ্রহ ২৬০ বলে ১৩৬ রান। মুশফিকের সংগ্রহ ১৮৬ বলে ১০৫ রান। এই দুজনের দারুণ ব্যাটিংয়েই প্রথম দিনে বাংলাদেশ গড়েছে দৃঢ় ভিত।

এখনো হাতে আছে অভিজ্ঞ লিটন দাস, জাকের আলী ও লোয়ার অর্ডারে বেশ কয়েকজন কার্যকর ব্যাটার। বাকি দিনে রান বড় করার সুযোগটা রয়েছে বাংলাদেশি ব্যাটারদের সামনে।

এই মুহূর্তে ব্যাট হাতে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে গলে সিরিজের প্রথম টেস্টে ভালো সংগ্রহের পথে রয়েছে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park