1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

৫৫ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বৃষ্টিপাতের ফলে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামীদের।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বুধবার (১৮ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ৯টা থেকে আজ ৯টা পর্যন্ত ৬৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরীর জিইসও মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলকায়। পানিতে তলিয়ে গেছে এসব এলাকায় বিভিন্ন সড়ক।

নগরীর চৌমুহনী এলাকায় জলাবদ্ধতার কবলে পড়া হানিফ গণমাধ্যমকে বলেন, ‘সকালে সবাই অফিসে যাচ্ছে। এই সময়ে সড়কে হাঁটু থেকে কোমড় সমান পানি। মানুষের ভোগান্তির শেষ নেই।’

রাহাত্তারপুল এলাকার পোশাকশ্রমিক তমা বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘সকাল ছয়টা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে হয়। পথে পানির কারণে গাড়ির উপস্থিতি কম ছিলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park