1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১০ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

সেঞ্চুরি ছুঁইছুঁই জুটি নিয়ে বাংলাদেশকে রীতিমতো চোখরাঙানি দিচ্ছিল শ্রীলংকা। বাংলাদেশ তাই প্রথম সেশনটা শেষ করেছিল বেশ অস্বস্তি নিয়ে। তবে দিনের দ্বিতীয় সেশনে ১০ বলে তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচে ফিরে এসেছে ভালোভাবেই। অলআউট থেকে আর মাত্র ১ উইকেটের দূরত্বে আছে স্বাগতিকরা।

শুরুটা করেন হাসান মাহমুদ। তার একটা ডেলিভারি মিলান রত্নায়েকের প্রত্যাশার চেয়ে খানিকটা নিচু হয়ে আসে ব্যাটে। তিনি সেটা পুল করতে চেয়েছিলেন। তবে তা ব্যাটের নিচের কানায় লেগে ভাঙে তার স্টাম্প। ৯৭ রানের জুটি ভেঙে যায় তাতেই।

পরের ওভারে কামিন্দু মেন্ডিসও ফিরলেন। তবে এবার বোলারের নাম নাঈম হাসান। অ্যারাউন্ড দ্য উইকেট থেকে তার করা ডেলিভারিটা মিডল আর অফ স্টাম্পের মাঝে পড়ে বেরিয়ে গেল। আর তাতেই ধোঁকা খেয়ে গেলেন কামিন্দু। বলটা তার ব্যাটের কানায় লেগে চলে গেল লিটন দাসের হাতে।

এর চার বল পর আবারও নাঈমের ভেলকির দেখা মিলল। থারিন্দু রত্নায়েকেকে গতি দিয়ে পরাস্ত করলেন নাঈম। তার রক্ষণ ভেঙে বলটা গিয়ে লাগে স্টাম্পে। ১০ বলের এদিক ওদিকে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ আবার লিডের আশা দেখতে শুরু করে তাতেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park