1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১১

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় (পিডিএমএ) শুক্রবার (২৭ জুন) এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আরও জানায়, সোয়াত এবং খাইবার পাখতুনখোয়ার অন্যান্য অংশে হতাহতের এই ঘটনা ঘটেছে।
পিডিএমএর জারি করা একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে, খোয়াজাখেলার কাছে সোয়াত নদীতে বন্যার ফলে বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সোয়াত, যেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।

পিডিএমএ জানিয়েছে, তারা জরুরি অপারেশন সেন্টার চালু করেছে। চলমান জরুরি অবস্থা পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, উদ্ধার পরিষেবা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিভাগের সাথে তারা সমন্বয় করে কাজ করছে।

এদিকে প্রদেশের নওশেরা এবং চরসাদ্দায় জেলাতেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park