1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে অন্তত তিনজনের প্রাণহানি

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ভারতের রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন। ওড়িশার পুরীতে হওয়া এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রবিবার (২৯ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে পুরীর শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে রথযাত্রা দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। সেই সময় রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি হয়। অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন। পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এরা তিনজনই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রার জন্য পুরীতে এসেছিলেন। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পুরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুরী জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর সৈন জানান, ওই তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু, হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park