1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

ভিয়েতনামের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। নতুন এই চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিলে ট্রাম্পের ঘোষণা করা পাল্টাপাল্টি শুল্কনীতির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক ধার্য করেছিলো যুক্তরাষ্ট্র। এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিলো আগামী সপ্তাহ থেকে। শেষ মুহূর্তে এসে দু’পক্ষের আলোচনার মধ্য দিয়ে কমানো হলো শুল্কের হার। নতুন এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের ওপর নতুন করে পাল্টা কোনো শুল্ক আরোপ করছে না ভিয়েতনাম।

অপরদিকে, ট্র্যান্সশিপিংয়ের ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক ধার্য করা হবে বলে জানানো হয়। অর্থাৎ অন্য কোনো দেশ ভিয়েতনাম হয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে চাইলে গুণতে হবে এই ট্যাক্স।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি ট্রাম্প প্রশাসনের করা তৃতীয় গুরুত্বপূর্ণ চুক্তি। আর ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভিয়েতনামের এই সিদ্ধান্তের ফলে প্রথমবারের মতো দেশটির বাণিজ্য বাজারে পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছে ওয়াশিংটন।

উল্লেখ্য, ভিয়েতনাম এখন নাইকি, অ্যাপল, গ্যাপ, লুলুলেমন-এর মতো বড় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর শুল্ক বসানোর পর অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভিয়েতনামে এনেছিলো। চুক্তির খবর ছড়াতেই ভিয়েতনামে পণ্য তৈরি করে এমন কোম্পানিগুলোর শেয়ারদর বেড়ে যায়। তবে ২০ শতাংশ শুল্ক বজায় থাকবে—এমন খবরের পর আবার তা কমে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park