1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি নেতা হৃদয় ঘোষের বাংলাদেশের বাড়িতে হামলা

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকা জেলার বংশাল থানার কায়েঠুলী এলাকায় এক ভয়াবহ ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। কায়েঠুলী এলাকার বাসিন্দা জীবন কৃষ্ণ ঘোষের পুত্র হৃদয় ঘোষ এর বাড়িতে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে একই থানার একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হাজী সেলিম এর সন্ত্রাসী বাহিনী। গতকাল (২ জুলাই) বাড়িতে ভাংচুর , লুটপাট এবং অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের হামলার বিষয়ে স্থানীয় লোকজন জানায়, হৃদয় ঘোষ এবং তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগের অত্যাচারে হৃদয় ঘোষ দীর্ঘদিন যাবত তার পরিবার ছাড়া দেশের বাহিরে বসবাস করে আসছে।

সূত্র জানায়, হৃদয় ঘোষ ও তার পরিবার বিএনপি’ররাজনীতির সাথে জড়িত থাকার কারনে এবং পূর্ব শত্রুতারজের ধরে এই  ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে আরও জানা যায়, হৃদয় ঘোষ দীর্ঘ দিন যাবত দেশের বাহিরে থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অন্যায়, অত্যাচার ওদুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং সোশ্যাল  মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করার কারণে সরকারের উপর মহলের এর নজরদারীতে পরে। মূলত এই কারনেই হৃদয় ঘোষ এর বাড়িতে আক্রমণ ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার কিছুদিন পূর্বে থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হৃদয় ঘোষ এর পরিবারকে নানা ভাবে প্রাণনাশের হুমকি–ধামকি প্রদান করে আসছে।

হামলাকারীরা তার পরিবারকে বলে, ‘জানি তোর ছেলে লন্ডনে বসে আমাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডে জড়িত হয়ে আমাদের দলের এবং বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করছে। তোর ছেলেকে এসব কাজ কর্ম থেকে বিরত থাকতে বল অন্যথায় তোদের খুব খারাপ হবে এবং আমাদের হাত থেকে তোদেরকে  কেওবাঁচাতে পারবেনা।’

বর্তমানে হৃদয় ঘোঘের পরিবার খুবই আতঙ্কগ্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park