1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুর্দান্ত জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত বাংলাদেশের

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পঠিত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার খেলতে নেমেই চতক দেখিয়েছে বাংলাদেশ নারী দল। সোমবার চীনের ডাজুতে পুলের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারেও ছিল একই চিত্র। তৃতীয় কোয়ার্টারে এসে প্রথম গোলমুখ উন্মুক্ত করেন কনা আক্তার। ৩৪ মিনিটে ফিল্ড গোল করেন তিনি।

৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাল কাপান আইরিন রিয়া। আর তৃতীয় গোলটি এসেছে শারিকা রিমনের স্টিক থেকে। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নারে গোলের দেখা পান তিনি।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে পুল পর্ব শেষ করল বাংলাদেশ। হংকংয়ের আগে উজবেকিস্তানকেও হারায় ৩-০ গোলে। আসরের শুরুটা অবশ্য হয় জাপানের কাছে ১১ গোল হজম করে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে জাপান।

এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ পুরুষ দলও রয়েছে সেমিফাইনালের পথে। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পেলেই শেষ চার নিশ্চিত হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park