1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ফেনীতে বন্যায় প্লাবিত শতাধিক গ্রাম, ভোগান্তি চরমে

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ৫ দিনও বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম বানভাসীদের ভোগান্তি চরমে। তাদের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের।

এই দুই উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। সবশেষ পাওয়া খবরে জানা গেছে— মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ২১টি স্থান ভেঙে এ পর্যন্ত ৪ উপজেলার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে ১৬১টি আশ্রয় কেন্দ্র। শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন।

পানি ওঠায় এখনও বন্ধ ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত দু’দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park