1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ৯-১ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ।
খেলার শুরু থেকেই দাপটে ফুটবল খেলেন পিটার বাটলারের শিষ্যরা। তাদের আক্রমনাত্মক ফুটবলের ধকল সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে লংকান মেয়েদের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি কিক থেকে স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর দুই মিনিট পর মুনকি আক্তারের বাঁ পায়ের দারুণ ফিনিশে ব্যবধ্যান দ্বিগুণ হয়।

৩৭ মিনিটে ম্যাচে প্রথম গোল পান সাগরিকা। শিখার ডান প্রান্তের ক্রসে প্রথমবারে ঠিকঠাক সংযোগ ঘটাতে না পারলেও পরবর্তীতে বাঁ পা দিয়ে বল টার্ন করে পোস্টের সামনে থেকে গোল করতে ভুল করেননি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর অধিনায়ক আফঈদা খন্দকারসহ তিনজনকে উঠিয়ে নেন কোচ বাটলার। এতে বাংলাদেশের খেলার ধার তো কমেইনি, বরং বেড়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি। ৫০ মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান শিখা। বড় জয়ের পথে ছুটতে থাকে বাংলাদেশ।

৫৩ মিনিটে একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। পাঁচ মিনিট পর পুজার কাট ব্যাকে প্লেসিং শটে হ্যাটিট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে রুপা দলের হয়ে অষ্টম গোল করেন। যোগ করা সময়ে শ্রীলঙ্কার লালিয়ান শিখা এক গোল শোধ দেয়। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে বাংলাদেশের পক্ষে শান্তি আরও এক গোল করলে বিশাল জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park