1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতকে কাঁদানো নায়ককে আর পাচ্ছে না ইংল্যান্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩২ বার পঠিত

চোট পেয়েছিলেন দুদিন আগেই। লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরতে গিয়ে পান ব্যথা। এরপর শোয়েব বশিরের সেই ব্যথা বেড়েছে। ওইদিনের পর দ্বিতীয় ইনিংসেও বল করতে পারেননি। কিন্তু শেষদিকে সফরকারী টেলএন্ডাররা যখন ইংল্যান্ডকে কাঁপিয়ে দিচ্ছিল, তখন চোট পাওয়া আঙুলেই জাদু দেখান।

লর্ডসে জাদেজা সর্বোচ্চটা দিয়ে লড়ছিলেন। ব্যবধান কমিয়েও এনেছিলেন। কিন্তু দুই টেলএন্ডার সেই ভরসা শেষ পর্যন্ত দিতে পারেননি। ভারতের তরি তীরে এসে ডোবানোর কারিগর বশিরকে নিয়ে অবশ্য দুঃসংবাদ আছে। আঙুলে অস্ত্রোপচার করতে হবে, তাতেই ছিটকে গেছেন বাকি দুই টেস্ট তথা ভারতের বিপক্ষে সিরিজ থেকে।

ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ২২ রানের জয়ের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, বশিরের আঙুলে অস্ত্রোপচার করতে হবে। এ সপ্তাহের শেষদিকে করা হবে এই অস্ত্রোপচার। যার কারণে সিরিজের বাকি অংশে বশিরকে ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে ইংল্যান্ডকে।

তিন টেস্টে বশির অবশ্য চমকপ্রদ কিছু করতে পারেননি। নিয়েছেন ১০টি উইকেট। তবুও লর্ডসের নায়ক বনে গেছেন। ভারতের টেলএন্ডার নিয়ে গড়া প্রতিরোধের দুর্গ ভেঙে দিয়েছেন। মোহাম্মদ সিরাজকে বোল্ড করে ভারতকে কাঁদিয়েছেন, ইংলিশদের এনে দিয়েছেন দারুণ এক জয়।

জাদেজার বীরত্ব বশিরের সাহসিকতায় মিয়ম্রাণ হয়ে গেছে। লর্ডসে গতকাল ‘বশির, বশির’ স্লোগান উঠেছিল। পাঁচ টেস্টের সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও প্রশংসা করেছেন বশিরের। একই সঙ্গে হতাশা ঝেড়েছেন, ‘ব্যাশের (বশির) জন্য ভালো খবর নয়। দল হিসেবে আমাদের জন্যও খুব হতাশার ব্যাপার। বড় ধাক্কা।’

গত কয়েক বছর ধরেই বশির স্পিন বিভাগে ইংল্যান্ডের বড় ভরসা। জ্যাক লিচকে পেছনে ফেলে জায়গাও অনেকটা পাঁকা করে নিয়েছেন। এবার তার জায়গায় হয়ত লিচকেই দলে টানবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে ২৩ জুলাই শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park