1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, রাতে সিদ্ধান্ত

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করেছে প্রশাসন। শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই আদেশ জারি করেছেন। কারফিউ শিথিল শনিবার সকাল থেকে গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বৃদ্ধি পেয়েছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে। সকাল হওয়ায় অন্য সময়ের চেয়ে মানুষের উপস্থিতি একটু কম মনে হয়েছে। শহরের কাঁচা বাজার, ফল বাজার বেচাকেনা আগের মতোই মনে হয়েছে।

তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বা ভীতি রয়ে গেছে। গোপালগঞ্জের সব ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সেসব দোকান এখনো খোলেনি। হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park