1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টি-টোয়েন্টির সেরা দশে মুস্তাফিজ

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

বাংলাদেশের বোলাররা পাকিস্তানের বিপক্ষে চলমান ঘরের মাঠের সিরিজে দুর্দান্ত পারফর্ম করছেন। মুস্তাফিজুর রহমান-শেখ মেহেদিদের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। বিশেষ করে বড় লাফ দিয়েছেন মুস্তাফিজ।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই বেশ মিতব্যয়ী বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। পাশাপাশি দুই ম্যাচ মিলিয়ে পেয়েছেন তিন উইকেট। তাতে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন মুস্তাফিজ।

উন্নতি করেছেন শেখ মেহেদীও। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার। এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে এসেছেন তাসকিন আহমেদ, ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন তানজিম সাকিব। শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন।

বাংলাদেশের একাদশে থাকা বেশিরভাগ বোলাররা উন্নতি করলেও অবনতি হয়েছে রিশাদ হোসেনের। এই লেগি অবশ্য দুই ম্যাচেই বেশ খরুচে ছিলেন। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন তিনি।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। তিনি ৩৭ নম্বরে উঠে এসেছেন। আরেক ব্যাটার তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। এক ধাপ পিছিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ৪৫ নম্বরে আছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park