1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকলে সাকিবই এগিয়ে আসেন’

  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের জয়ে সুপার ফোর নিশ্চিত করে টাইগাররা। কিন্তু পাকিস্তানের কাছে হারের কারণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও ব্যাকফুটে লাল সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কার বিপক্ষে আরও একবার ডু অর ডাই ম্যাচের সামনে বাংলাদেশ। তবে এবার পরিস্থিতি বেশ ভিন্ন। ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই চণ্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের। এমন অবস্থানে থেকে আরও একবার বাংলাদেশের ভরসার কেন্দ্রবিন্দুতে আছেন সাকিব আল হাসান।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার পার্থিভ প্যাটেলের কণ্ঠেও শোনা গেল এমনই সুর। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের কার উপর নজর থাকবে এমন প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ‘আমার মনে হয় সাকিব আল হাসান। সে এমন একজন বাংলাদেশ যখন….। তাকে বেছে নেয়া সহজ ব্যাপারটা এমন না।’

সুপার ফোরের প্রথম ম্যাচে প্রথম পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ের মুখে ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলেন সাকিব। এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে শতরানের জুটি গড়ে দলকে স্বস্তি দিয়েছিলেন তিনি। তাই লঙ্কানদের বিপক্ষে ম্যাচেও সাকিবের উপরেই বাড়তি নজর থাকছে।

কেন এমনটা ভাবছেন, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘আমি আসলে প্যাটার্ন দেখে বলছি। বাংলাদেশের যখনই দেয়ালে পিঠ ঠেকেছে আমার মনে হয় সাকিব আল হাসান প্রত্যেক সময়ই এগিয়ে এসেছে এবং ম্যাচ জয়ী পারফরম্যান্স করেছে। সাকিব আল হাসানের উপর আজকে আমার নজর থাকবে।’

এদিকে বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৮ রান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park