1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইংল্যান্ডে জার্সির নিলামে শীর্ষে ভারতীয়রা

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পঠিত

ইংল্যান্ডে সদ্য শেষ হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজে দুই দলের ব্যবহৃত জার্সি ও ব্যাগি টুপির নিলাম হয়। ‘রেড ফর রুথ’ নামে একটি বিশেষ নিলামের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন মেমোরাবিলিয়া রাখা হয়।

নিলামে শুবমান গিলের জার্সির দাম ৪৬০০ পাউন্ড তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিক্রি হয়। নিলামে তোলা হয়েছে দুই দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি, ক্যাপ, ফ্রেমে বাঁধানো ছবি, ব্যাট, হসপিটালিটি টিকিট।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ফাউন্ডেশন ‘রেড ফর রুথে’র নিলামে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার জার্সি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬ লাখ ৮৫ হাজার টাকা।

এরপরই অবস্থান লোকেশ রাহুলের জার্সির, ৪০০০ পাউন্ড। এ ছাড়া ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী (৩৮০০ পাউন্ড) জার্সি অভিজ্ঞ তারকা জো রুটের। অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম ৩৪০০ পাউন্ড।

এর বাইরে নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে রুট স্বাক্ষরিত ক্যাপের। দুই দল মিলিয়ে সবার ওপরে থাকা ক্যাপটির দাম উঠেছে ৩০০০ পাউন্ড বা প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা। আর ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামি ক্যাপ ঋষভ পান্তের।

নিলামে যা দেড় হাজার পাউন্ড আয় করেছে। রুথ স্ট্রস ফাউন্ডেশনের নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় (৫ হাজার পাউন্ড বা ৮ লাখ ১৫ হাজার টাকা) হয়েছে ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের মুহূর্ত সাচা জাফরির ক্যানভাসে ধারণ করা ফ্রেমটির নিলামে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park