1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাইলস্টোনের ঘটনায় ক্ষতিপূরণ ও ক্যাম্পাস স্থানান্তরসহ আট দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পঠিত

হতাহতদের ক্ষতিপূরণ এবং কলেজ ক্যাম্পাস স্থানান্তরসহ আট দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।

সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিশুর জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্রতিটি আহত শিশুর সুচিকিৎসা ও এক কোটি টাকা দেওয়ার দাবি জানান তারা।

একইসঙ্গে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান অভিভাবকরা। মাইলস্টোন স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবিও করা।

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর বলেন, “সরকারের প্রশিক্ষণের যুদ্ধবিমান আমাদের বাচ্চাদের ওপর পড়ে, পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে। আর আমরা সরকারের কাছে আকূল আবেদন জানাবো দেখা করার জন্য, হোয়াট ইজ দিস?”

এসময় ওই স্কুলের একজন শিক্ষককে অপসারণে ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেন অভিভাবকরা।

উল্লেখ্য, গত ২১শে জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park