1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পঠিত

সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ১২ হাজার ঘনফুট পাথর। পাথর চুরির ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র। প্রতিদিন প্রকাশ্যেই চুরি হচ্ছে সাদাপাথর। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাটি পর্যটকদের কাছে পরিচিতি পায় সাদাপাথর নামের পর্যটন স্পর্টের কারণে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদাপাথর চুরির ঘটনায় নিজস্ব রূপ হারাচ্ছে জায়গাটি। পাথর ঘেরা অপরূপ স্পটটি বিরাণভূমিতে রূপ নিয়েছে। এতে হতাশ নগরবাসী ও পর্যটকরা।

এদিকে পাথর চুরির মহোৎসবের ঘট ঘটনাস্থল পরিদর্শন করেছে দুদক। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাফি মো. নাজমুস সাদাত।

প্রশাসন বলছে, পাথর লুটপাট বন্ধে অভিযান অব্যাহত আছে।

অন্যদিকে সাদাপাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার (১৩ আগস্ট) রাতেই অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে ১২ হাজার ঘনফুট পাথার। এছাড়া বিভিন্ন সড়কে চেকপোস্ট ও তল্লাশি চালিনো হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park