1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে খেলবেন মাহমুদউল্লাহ

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

সাকিব আল হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দলে খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার দেখা যাবে তাকে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সাকিবের সঙ্গে খেলবে আটলান্টা ফায়ারে।

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রিয়াদের আগেও রয়েছে। সিপিএল, পিএসএলসহ বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখা গেছে। এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও হাজির হচ্ছেন তিনি, যেখানে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত সাকিব, তবে শিগগিরই যুক্তরাষ্ট্রে যোগ দেবেন আটলান্টা ফায়ারের হয়ে।

৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে এ টুর্নামেন্ট, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকরা ইতোমধ্যে ছয়টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা রিয়াদকে পরিচয় করিয়ে দিয়েছে ‘স্টারপাওয়ার’ হিসেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে লেখা হয়েছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা ওপেনে খেলবেন।’

চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন রিয়াদ। এর আগে ২০২১ সালে টেস্ট এবং গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪১ টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২৪৪৪ রান, সঙ্গে বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park