1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজ পর্দা উঠছে এশিয়া কাপের, উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান-হংকং

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসরের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান-হংকং।

এশিয়া কাপের আগের ১৬ আসরের ১৪টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয় বারেরমত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়।

বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। তবে গ্রুপ পর্ব পেরোতে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মত দলের বিপক্ষে লড়তে হবে লিটন তাসকিনদের। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেখানেই প্রত্যেকেই একবার করে লড়বে একে অপরের সাথে। এরপর সেরা দুই দল খেলবে ফাইনাল। ৮ দলের ১৯ ম্যাচের লড়াই শেষে এশিয়ান সেরার মুকুট পরবে কারা, যানা যাবে ২৮ সেপ্টেম্বর।

অপরদিকে, এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তার সাথে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপকে ঘিরে ক্রিকেট বিশ্বে এরইমধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত করেছে আধুনিক ভেন্যু। আর মাঠে নামতে যাচ্ছে এশিয়ার শক্তিশালী আটটি দল – ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান এবং হংকং।

এবারের টুর্নামেন্টটিও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সুপার ফোরে, সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী। ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে ইতোমধ্যেই অনেক স্মরণীয় ম্যাচ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park