1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লক্ষ্য ফাইনাল, টস জিতলো বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ সামনে থাকায় আজকের ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেওয়া যায়। এই ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। তবে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জাকের আলী।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের ফাইনালে। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল। টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের।

ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর আজকের ম্যাচে টাইগার একাদশে তিন এসেছে পরিবর্তন। নাসুম আহমেদ, তানজিদ তামিম ও সাইফউদ্দিন বাদ পড়েছেন। একাদশে এসেছেন নুরুল হাসান, শেখ মাহেদী ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park