1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মিরপুরে আগুন: ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের ‘বিশেষ’ টিম

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুন পুরোপুরি নেভেনি। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া উড়ছে। এদিকে, ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকেই স্বজনরা ছবি নিয়ে নিখোঁজদের খুঁজছেন। অনেকে ছোটাছুটি করছেন হাসপাতাল থেকে ঘটনাস্থলে। কেউবা রাস্তায় বসে আহাজারি করছেন। প্রিয়জনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় শাহ আলম কেমিক্যাল ও পোশাক কারখানার মালিককে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা। কারো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন তারা। অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে সেটির বিষয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তাদের।

এদিকে, ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে সিআইডি। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আছে, তবে এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। কেমিক্যালের আগুন কিছুটা জটিল। তাই সময় নিয়ে কাজ করতে হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park