1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মধ্যে ১০ মরদেহ শনাক্ত করলো স্বজনরা

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে ক্রসচেকের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানিয়েছেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি- ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেসব মরদেহ শনাক্ত করা হয়েছে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই লাশ হস্তান্তরের কার্যক্রম শুরু করা যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park