1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়লো বাংলাদেশসহ ১৯ দেশ

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পঠিত

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণের অন্যতম মাধ্যম ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে ২০২৬ সালের ডিভি লটারিকে ঘিরে দুঃসংবাদ দিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট নভেম্বরের ভিসা বুলেটিনের সর্বশেষ আপডেট অনুসারে, এই বছর মোট ১৯টি দেশ ডিভি প্রোগ্রাম থেকে বাদ পড়েছে।

তালিকায় রয়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।

এর মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছে কিউবা, বাকি দেশগুলো গত বছরও আবেদন করার সুযোগ পায়নি।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, যেসব দেশের নাগরিকরা আগের ৫ বছরে যুক্তরাষ্ট্রে অনেক বেশি অভিবাসন করেছেন, তারা সাধারণত এই কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হন না।

এশিয়ার যেসব দেশ আবেদন করতে পারবে
২০২৬ সালের ডিভি লটারিতে এশিয়া অঞ্চল থেকে ৩১টি দেশ ও অঞ্চল আবেদন করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে রয়েছে—আফগানিস্তান, ভুটান, বাহরাইন, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কী
ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিবাসন প্রোগ্রাম, যা গ্রিন কার্ড লটারি নামেও পরিচিত। এর মূল লক্ষ্য হলো এমন দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া, যেখান থেকে গত পাঁচ বছরে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ আমেরিকায় অভিবাসী হয়েছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার জনসংখ্যার বৈচিত্র্য বজায় রাখতে চায়। প্রতি বছর এই কর্মসূচির অধীনে ৫৫ হাজার পর্যন্ত স্থায়ী বাসিন্দা ভিসা (গ্রিন কার্ড) দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park