1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মোন্থা, আঘাত হানতে পারে সন্ধ্যায়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা আজ সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় বিশেষ সতর্কতা জারি করে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। বাংলাদেশে বৃষ্টি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মোন্থার কারণে অন্তত ৫০ হাজার উপকূলবাসীকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, তামিলনাড়ুতে সোমবার থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে। যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্ধ্রপ্রদেশের ২৬টির মধ্যে ২৩ জেলায় জারি হয়েছে আবহাওয়া বিষয়ক সর্বোচ্চ সতর্কতা। সেইসাথে, উড়িষ্যার পাঁচ জেলা আর কলকাতাসহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারি বৃষ্টি আর বিরূপ আবহাওয়ার সতর্কবার্তা দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় একাধিক জরুরি বৈঠক করেছেন সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তার সাথে ফোনালাপে দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহায়তা আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে। স্থলভাগে আঘাত হানার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের এক হাজার ৪১৯টি গ্রাম আর ৪৪টি শহরে ক্ষয়ক্ষতির পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park