1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে হাজার রান অভিষেকের

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

নতুন ইতিহাস তৈরি হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। এক হাজার রানের মাইলফলক ছুঁলেন অভিষেক শর্মা। তিনি ম্যাচের হিসাবে দ্বিতীয় দ্রুততম এক হাজার রান করা ভারতীয় ব্যাটার। আর সবচেয়ে কম বল খেলে হাজারি ক্লাবে ঢুকে বিশ্ব রেকর্ড গড়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অভিষেক। বাঁহাতি ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের রেকর্ড। গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রান করে ৫৬৯ বলে ১ হাজার রানে পৌঁছান অজি ব্যাটার। আর অভিষেক এই মাইলফলকে যেতে খেলেছেন ৫২৮ বল।

অল্পের জন্য সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজার রান করা ভারতীয় ব্যাটার হতে পারেননি অভিষেক। এই ফরম্যাটে গ্যাবায় ২৮তম ইনিংস খেলতে নামেন তিনি। তার চেয়ে এক ইনিংস কম খেলে এক হাজারি ক্লাবে দ্রুততম ভারতীয় বিরাট কোহলি (২৭ ইনিংস)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park