1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বোলারদের ইতিহাসগড়া পার্থ টেস্টে ট্রেভিস ঝড়ে জয় অস্ট্রেলিয়ার

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

বছরের শেষ দিকে এসে ক্রিকেটের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে অ্যাশেজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই টেস্ট দ্বৈরথ নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবারের সিরিজে প্রথম টেস্টের প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। আর দ্বিতীয় দিনের শেষ সেশনেই বের হয় খেলার ফলাফল। ১০৪ বছর পর ঘটলো এমন ঘটনা।

পার্থে প্রথম টেস্টে উইকেট শিকারের পসরা সাজিয়ে বসেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তাতে তিন ইনিংসে দাপট দেখালেন বোলাররা। আর চতুর্থ ইনিংসে সবটা আলো কেড়ে নিলেন ট্রেভিস হেড। বিশ্ব রেকর্ড গড়া দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে এনে নিলেন ৮ উইকেটের বড় জয়।

অস্ট্রেলিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে বড় সংগ্রহের দিকেই যাচ্ছিল তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বোলারদের তোপ। তাতে মাত্র পাঁচ ইংলিশ ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংকের কোটা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন গাস অ্যাটকিনসন। পরের চার ইনিংস- অলি পোপ (৩৩), বেন ডাকেট ২৮, ব্রেন্ডন কার্স (২০) ও জেমি স্মিথ (১৫)।

অজিদের হয়ে তোপ দাগেন স্টার্ক-বল্যান্ড-ডগেট ত্রয়ী। সমান ৩টি করে উইকেট স্টার্ক ও ডগেটের। সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন বল্যান্ড।

চতুর্থ ইনিংসেও বোলারদের দাপট দেখার অপেক্ষায় ছিল সবাই। তবে হেড দেখালেন উল্টোটা। টি-টোয়েন্টি স্টাইলে খেলে পাল্টা আক্রমণে ইংলিশদের স্রেফ এলোমেলো করে দিয়েছেন অজি তারকা। ২০৪ রান তাড়া করতে নেমে হেড একাই করেছেন ৮৩ বলে ১২৩।

হেড শতরান স্পর্শ করেছেন ৬৯ বলে যা টেস্টে চতুর্থ ইনিংসে রানতাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। আর হেডের রেকর্ডে ভর করে অস্ট্রেলিয়া লক্ষ্য পেরিয়ে গেছে মাত্র ২ উইকেট হারিয়ে। শেষদিকে হেড আউট হলেও জয় তখন স্রেফ সময়ের ব্যাপার ছিল।

এই ম্যাচ শেষ হয়েছে দুই দিনে। বোলিং-ব্যাটিংয়ে রেকর্ডের ছড়াছড়ি হওয়া ম্যাচে এটাও নাম লিখিয়েছে রেকর্ডের পাতায়। অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের অ্যাশেজ ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারল ১০৪ বছর পর। ১৯২১ সালের মে মাসে নটিংহামে অস্ট্রেলিয়া দুই দিনে জিতেছিল ১০ উইকেটে। শুধু তাই নয়, প্রথম-দ্বিতীয় ও তৃতীয় ইনিংসে ওপেনিং জুটিতে কোনো রানই আসেনি। যা টেস্ট ইতিহাসে প্রথম ঘটলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park