1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক: আমীর খসরু

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই পথ সুগম করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক; একটিকে বাদ দিয়ে অন্যটি টেকসই হতে পারে না।

শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, স্বাধীনতার ঘোষণা, যুদ্ধ পরিচালনা ও দেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক। জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধা নন; সংস্কারক, আধুনিক রাষ্ট্রের রূপকার ও ৭ই নভেম্বরের অন্যতম প্রধান নেতাও। একই ব্যক্তির হাতে মুক্তিযুদ্ধের ঘোষণা, দেশ পরিচালনা, সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মতো ভূমিকা বিরল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে রাজনৈতিক মূল্য পরিশোধ করেছেন এবং তারেক রহমানও দেশের বাইরে থেকেও দলের নানা কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথ সুগম হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park