1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মিরপুর টেস্টে জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল পঞ্চম দিনে আর মাত্র ৪ উইকেট শিকার করলেই কাঙ্খিত জয় পেয়ে যাবে টাইগাররা।

চতুর্থ দিনের খেলা শেষে আয়ারল্যান্ড চতুর্থ ইনিংসে ৫০৯ রানের টার্গেট তাড়ায় ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে। ৫০ রান করে সাজঘরে ফিরেছেন হ্যারি টাকার। ৩৪ রানে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার।

প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের ১০০তম টেস্টে খেলতে নেমে বিশ্বের ১২তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির নজির গড়েছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ২২৪ বল মোকাবেলা করে ৫টি বাউন্ডারির সাহায্যে ১০৬ রান করেন মুশফিক।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি ১৯২ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১২৪ রান করেন।

এই টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাবেক অধিনায়ক মুমিল হক সৌরভ। তিনি প্রথম ইনিংসে ১২৮ বলে এক বাউন্ডারিতে ৬৩ রান করেন। ১০৭ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৪৭ রান করেন মেহেদি হাসান মিরাজ। ৩৫ ও ৩৪ রান করে করেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান। এই তারকাদের ব্যাটিং নৈপুন্যে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে ৭৫ রান করেন লোকান টাকার। ৪৯ রান করেন জর্ডান নিল। আর ৪৬ রান করেন স্টেফেনি ডনি।

বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নেন দুই পেসার হাসান মাহমুদ ও খালিদ আহমেদ।

২১১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুমিনুল হক সৌরভ (৮৭), সাদমান ইসলাম অনিক (৭৮), মাহমুদুল হাসান জয় (৬০) ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের ৫৩ রানের অনবদ্য ব্যাটিংয়ে ৪ উইকেটে ২৯৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জয়ের জন্য আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শনিবার চতুর্থ দিনে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে আয়ারল্যান্ড। প্রথম সারির ৬ ব্যাটসম্যানকে হারিয়ে পরাজয়ের পথে আইরিশরা।

আগামীকাল রোববার মিরপুর টেস্টের শেষ দিনে জয় পেতে হলে বাংলাদেশকে আর মাত্র ৪ উইকেট শিকার করতে হবে। জয় পেতে হলে শেষ দিনে আইরিশদের করতে হবে আরও ৩৩৩ রান। আর পরাজয় এড়াতে হলে রোববার শেষ দিনে তিন সেশন পুরো ব্যাটিং করতে হবে।

তবে চতুর্থ দিন শেষে খেলা যা অবস্থা তাতে বাংলাদেশ জয়ের পথেই আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park