1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করলো এনসিপি

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

এখন পর্যন্ত সারা দেশের ৩০০টি আসন থেকে সর্বমোট ১৪৮৪ জন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান।

তিনি বলেন, দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হচ্ছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

দেশ বদলাবে নতুন নেতৃত্বে এই স্লোগানকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়ের আয়োজন করেছে। আজ সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন রাত ৯ টা পর্যন্ত চলবে। দুইদিনব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠান শেষ হবে আগামী ২৪ নভেম্বর।

রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে।

মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাঁদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপি আশা করছে, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে।

এনসিপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা: তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন, ঢাকা বিভাগের সাংগঠনকি সম্পাদক সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের এস এম সুজা উদ্দিন, কুমিল্লা বিভাগের মো. আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, রংপুর বিভাগের ড. আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগের ইমরান ইমন, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দীন ও বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন, এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park