1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি-দুর্নীতি দ্বিগুণ হবে: মঞ্জু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি দ্বিগুণ হবে, আর এর দায় হবে সবার, বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার এবি স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

সমাবেশে তিনি আরো বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসে জড়িত বা সংঘাতে লিপ্ত ব্যক্তিদের ভোট দিলে দেশের উন্নয়ন থমকে যাবে। তাই ভোট চাইতে আসা প্রার্থীদের কাছে ‘আগের আমলের হিসাব’ চাইতে হবে এবং উন্নয়ন, অধিকার ও জবাবদিহিতা নিয়ে তাদের অবস্থান জানতে হবে।

সমাবেশে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে মঞ্জু বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলো জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশকে এখনো খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, শীতের প্রকোপে মৃত্যুর আশঙ্কা কিংবা ভূমিকম্পে নিরাপত্তার মতো মৌলিক বিষয় নিয়ে কথা বলতে হয়। নাগরিকদের মৌলিক অধিকার আদায়ের জন্য এখনো লড়াই করতে হয়, যা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য।’

রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দেওয়া উল্লেখ করে তিনি বলেন, এবি পার্টি জবাবদিহিতার ভিত্তিতে আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্থনৈতিক সংকট দূর হলে অপরাধপ্রবণতা কমবে বলেও তিনি মত দেন।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে জবাবদিহিতা, নাগরিক অধিকার এবং কল্যাণ রাষ্ট্র নির্মাণের রাজনীতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান এবং এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ।

এ ছাড়া এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, এনামুল হক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ এবং এবি স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু, আরিফুর রহমান মিজান, খন্দকার আবু তাহের, সহকারী সদস্য সচিব শহিদুল ইসলাম ও ডা. শাহ মাহমুদুর রহমান বারি রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park