1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রেকর্ড ৫ ক্যাচের পর তানজিদের ঝড়ো ফিফটি, বাংলাদেশের সিরিজ জয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

টেস্টে দাপুটে পারফর্ম্যান্সে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের পর এবার টি-টোয়েন্টিতেও সিরিজ জয় করলো বাংলাদেশ। ফিল্ডিংয়ে ৫টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়া তানজিদ তামিম ব্যাট হাতে ৩৬ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ১৩.৪ ওভারেই ১১৮ রান ছুয়ে ফেলে বাংলাদেশ। তখনও হাতে ছিল ৮ উইকেট।

সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বল হাতে থাকতেই জয় পায় টাইগাররা।

৭৩ রানের অনবদ্য জুটির পথে তানজিদ তামিম ৩৬ বলে ৫৫, পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রান করেন। আর ১৪ বলে ১৯ রানে সাইফ হাসান ফেরার পর লিটন দাস ফিরে যান ৭ রানেই। এরপর তানজিদ-ইমন আর কোনো বিপদ ঘটতে দেননি।

এর আগে, ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আইরিশদের ভালো শুরু এনে দেন অধিনায়ক পল স্টার্লিং। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় তার ৩৮ রানের ইনিংসই ছিল আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ।

রিশাদের শিকারে স্টার্লিংয়ের বিদায়ের পর সফরকারীদের কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে বোল্ড হন শরিফুল ইসলামের বলে। অন্যরা কেউই বড় কিছু করতে পারেননি। হ্যারি টেক্টর, কার্টিস কাম্ফার, গ্যারেথ ডেলানি কারও ব্যাটই আজ জ্বলে ওঠেনি।

শেষ দিকে রান তুলতে মরিয়া আয়ারল্যান্ড আরও চাপে পড়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে তাদের ইনিংস। মুস্তাফিজ ও রিশাদ ৩টি করে উইকেট নেন। শরিফুল পান ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান ও সাইফুদ্দিনও একটি করে উইকেট লাভ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park