1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কোহলি-ঋতুরাজের সেঞ্চুরিতে ভারতের রানের রেকর্ড

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ভারতের রানের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রায়পুর স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেটে ৩৫৮ রানের পাহাড় গড়েছে ভারত।

বুধবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ৮৩ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৫ রান করে আউট হন।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬২ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের ‍জুটি গড়েন ঋতুরাজ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।

এর আগে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩১ ম্যাচে অংশ নিয়ে দুটি সেঞ্চুরি হাঁকালেন তিনি।

ঋতুরাজ সেঞ্চুরি হাঁকিয়ে আউট হওয়ার পর সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। তিনি ৯৩ বলে সাত চার আর তিন ছক্কায় ১০২ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

এছাড়া ৪৩ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক লোকেশ রাহুল। ২৭ বলে দুই বাউন্ডারিতে ২৪ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

ঋতুরাজ এবং বিরাট কোহলির জোড়া সেঞ্চুরি ম্যাচে ৫ উইকেটে ৩৫৮ রানের পাহাড় গড়েছে ভারত।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৪৯ রান করে ভারত। বিশাল টার্গেট তাড়া করে ১৭ রানে হেরে যায় প্রোটিয়ারা।

সিরিজের প্রথম ওয়ানডের মতো আজ রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতেও রানের রেকর্ড গড়েছে ভারত। আজ সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park